স্বাস্থ্য

সোয়াইন ফ্লুতে আক্রান্ত সোনম

সোনম
সোনম

সোনম কাপুরভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু। হাজার হাজার মানুষ ভয়ংকর এই রোগে আক্রান্ত হচ্ছেন। সেই তালিকায় যুক্ত হলো বলিউডের অভিনেত্রী সোনম কাপুরের নামও। তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্টার্লিং হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক চিরাগ মাত্রাভাদিয়া।

গত ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনম কাপুর। পরে কিছুটা সুস্থ হয়ে ‘প্রেম রতন ধন পাও’ ছবির শুটিং শুরু করেন। রাজকোটে ছবিটির শুটিং করার সময় আবার অসুস্থ হয়ে পড়েন সোনম। সোয়াইন ফ্লুর উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে স্টার্লিং হাসপাতালের চিকিৎসক চিরাগ মাত্রাভাদিয়া বলেন, ‘ভাইরাস জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। আমরা সোয়াইন ফ্লুসহ আরও বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করি। স্বাস্থ্য পরীক্ষায় তার সোয়াইন ফ্লু ধরা পড়েছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

চিকিৎসক চিরাগ মাত্রাভাদিয়া আরও বলেন, ‘হাসপাতালের পৃথক ওয়ার্ডে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুম্বাইয়ে তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। কারণ তার প্রশিক্ষকও সোয়াইন ফ্লুতে আক্রান্ত এবং মুম্বাইয়ে চিকিৎসা নিচ্ছেন।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ