স্বাস্থ্য

সংলাপ চাইলে নাশকতা বন্ধ করুন: সেতুমন্ত্রী

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সরকারের সঙ্গে সংলাপ চাইলে আগে নাশকতা বন্ধ করতে হবে— জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রাজনৈতিক সহিংসতার শিকার সাধারণ মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মানিকগঞ্জ এবং কিশোরগঞ্জে ভোরে পেট্রোল বোমায় দগ্ধ ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মো. আলী পেশায় রংমিস্ত্রী। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতেন রাজধানীর মধুবাগের ভাড়া বাসায়। অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে প্রায় তিন সপ্তাহ ধরে বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন।

ঢামেকের বার্ন ইউনিট মেডিকেল অফিসার ড. হোসাইন ইমাম ইমু বলেন, জনবল কম থাকলেও সবাইকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে হচ্ছে।

সকালে বার্ন ইউনিট পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক সহিংসতার শিকার সাধারন মানুষ। যা মেনে নেয়া যায় না।

এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন ১৬২ জন। যাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৪ জন। আর চিকিৎসা শেষে ফিরে গেছেন ৯৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৪ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ