দেশ খাদ্য ঘাটতি মেটাতে সক্ষম হয়েছে, তাই এখন পুষ্টি ও সুষম খাদ্য নিশ্চিতের দিকে জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য দিবস নিয়ে তিনি এ কথা বলেন।
খাদ্যে ভেজাল প্রতিরোধে আইনের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে—উল্লেখ করেন মন্ত্রী বলেন, একই সঙ্গে জনসচেতনতা বাড়াতেও কার্যক্রম অব্যাহত রয়েছে।
এখন সবার জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন নাসিম।
এ সময় স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: