‘নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ্য জীবনের অঙ্গীকার’ শ্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ে সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলা কালেক্টরেট চত্বর থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে সিভিল সার্জনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও শোভাযাত্রা, আলোচনা সভা ও সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে গাজীপুর, নড়াইল, নাটোর, নীলফামারী, পিরোজপুর, ভোলা, চাঁদপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: