বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনের নামে যাদের ৩ মাস অবরুদ্ধ করে রেখেছিল এখন তাদের কাছে সিটি করপোরেশন নির্বাচনের জন্য ভোট চাইলেও জনগণ তাতে সাড়া দেবেনা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার রাজধানীতে ১৫০ শয্যার জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালকে ৩শ শয্যায় উন্নিতকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা গণতন্ত্র ও শান্তির পক্ষে তাদের ভোট দেবে জনগণ, বিএনপি সমর্থিত প্রার্থীকে নয়।
এসময়, বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা সেবা দিতে এখাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দেন নাসিম।
জনগণ দেশেই যেন উন্নত চিকিৎসা সেবা পায় সেজন্য ডাক্তারদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: