স্বাস্থ্য

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ২৫ এপ্রিল

‘এ’ প্লাস
‘এ’ প্লাস

আগামী শনিবার ২৫ এপ্রিল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। এদিন ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১ করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির এ তথ্য জানান।

ওইদিন সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট রেলস্টেশনসহ জনবহুল স্থানে ক্যাম্প তৈরি করে ক্যাপসুল খাওয়ানো হবে। ১ লাখ ২০ হাজার অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে ২ কোটি ১৫ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, এ কর্মসূচির ফলে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রাতকানা রোগের হার কমে এসেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ