স্বাস্থ্য

মোদি নেতৃত্বে দিল্লির রাজপথে যোগযজ্ঞ

মোদির যোগযজ্ঞ
মোদির যোগযজ্ঞ

দিল্লির রাজপথে রেকর্ড ৪০ হাজার মানুষের সঙ্গে যোগাসনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতসহ বিশ্বে প্রথমবারের মতো পালিত হচ্ছে এ আন্তর্জাতিক যোগ দিবস।

যোগ অভ্যাস অনুশীলনকারী মোদি আজ বজ্রাসন, পদ্মাসনসহ বিভিন্ন ধরনের ব্যায়াম করেন। মাইকে দেয়া নির্দেশনা ও তানপুরার সুরে যোগ অনুশীলন করেন রাজপথে সমবেত জনতা। এতে অংশ নেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

যোগাসন শুরু করার আগে প্রধানমন্ত্রী বলেন, রাজপথ যোগপথে পরিণত হতে যাচ্ছে। এটি শুধু একটি দিনকে উদযাপন নয়, এটি মানুষের মনে শান্তি ও সৎভাবনার শুরু করার তালিম। যোগকে তিনি প্রাত্যহিক জীবনের অংশ হিসেবেও অভিহিত করেন। গিনেস বিশ্ব রেকর্ড এই কর্মসূচিটি পর্যবেক্ষণ করে। একটি স্বতন্ত্র ভেন্যুতে সর্ববৃহৎ যোগ প্রদর্শন করে গিনেস বুকে স্থান করে নেয়ার লক্ষ্য নিয়েছিল ভারত সরকার।

এদিকে, নিউইয়র্কে যোগ দিবসে জাতিসংঘের মূল অনুষ্ঠানে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ