স্বাস্থ্য

সিঙ্গাপুরের পথে সমাজকল্যাণমন্ত্রী

সৈয়দ মহসীন আলী
সৈয়দ মহসীন আলী

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হচ্ছে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে। শনিবার দুপুর পৌনে ১টায় তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সিঙ্গাপুর পৌঁছতে সোয়া ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা সময় লাগবে।

চিকিৎসাধীন থাকা বারডেম হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে বেলা সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান মহসিন আলী। সঙ্গে রয়েছেন স্ত্রী সৈয়দা সায়রা মহসিন ও ছোট মেয়ে সৈয়দা সাবরিনা সুলতানা মহসিন।

এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান, সকাল সাড়ে ৯টার দিকে মন্ত্রীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়ার প্রস্তুতির কথা জানান।

তিনি বলেন, ওই হাসপাতাল থেকেই তাকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ও মেয়ে সিঙ্গাপুর যাবেন।

মাইদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার ভোরের দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হন মন্ত্রী। অসুস্থ হওয়ার আগে তিনি সিলেটের হবিগঞ্জে এক অনুষ্ঠানে ছিলেন। তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গতকাল দুপুরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ