রাজধানীর কাফরুলে টিনশেডের একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ছয় সদস্যসহ সাত ব্যক্তি দগ্ধ হয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাতে মিরপুর-১৪ এর কাফরুলের সেনাপাড়ার ৫৯০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আর একই পরিবারের ছয়জন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন—দেলোয়ার হোসেন (৬০), তার স্ত্রী সালেহা (৫০), তাদের তিন ছেলে-মেয়ে আমেনা (২৪), ফাতেমা (১২) ও জাহিদ (১৪) এবং আমেনার ছেলে আরমান (১) ও প্রতিবেশী রতন (৩৫)।
ফায়ার সার্ভিসের কর্তমর্তারা জানিয়েছেন, ইমরান হোসেন বাড়িতে ভাড়াটিয়া দেলোয়ার হোসেন থাকতেন। ওই ঘরে আগে থেকেই পাইপ লিক হয়ে গ্যাস বের তথ্য পাওয়া যায়। এরমধ্যে সিগারেট ধরানোর কারণে ঘরে আগুন ধরে যায়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দল রাত ১টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দগ্ধ চারজনকে অ্যাম্বুলেন্সে করে ও অন্যদের স্থানীয় লোকজন ঢাকা মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হয়।