স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান, স্বাস্থ্যমন্ত্রীর

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ডেঙ্গু বিরোধী র্যা লির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, সরকার দেশের পরিবেশ রক্ষায় যেমন সাফল্যের পরিচয় দিয়েছে— তেমনি স্বাস্থ্য সুরক্ষায়ও অবদান রাখতে চায়। আর এজন্য সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

এতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

একই সময় ডেঙ্গু রোধে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়ার সাঈদ খোকন।

সাধারণত বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা গেলেও রাজধানীতে ভাইরাল এ জ্বরে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে শরতেও। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের ভয়াবহতা গত বছরগুলোর তুলনায় কমে আসলেও আক্রান্তের সংখ্যা রয়েছে উল্লেখযোগ্যহারে। মূলত ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, বাড়ির আশপাশের নর্দমা ও আবদ্ধ জলাশয়সহ জমে থাকা পানিতে বংশ বিস্তার করে এরা।

প্রতিষেধকবিহীন এ রোগ থেকে বাঁচতে তাই চিকিৎসকরা বরাবরই এর প্রতিরোধের ওপর জোর দিয়ে আসছেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে রোববার এক র্যা লির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ