সারাদেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এবার ১ লাখ ২০ হাজার স্থায়ী ও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন এ খাওয়ানো হচ্ছে।
শনিবার সকাল ৯টায় খুলনা নগরীর সোনাডাঙ্গায় নগর স্বাস্থ্য কেন্দ্র-২ এ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্য দিয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান।
এদিকে, সিলেট সিটি করপোরেশনের ২২০টি কেন্দ্রে ৬৭ হাজার ৯৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ টিকা খাওয়ানো হচ্ছে। সারাদেশে একসঙ্গে টিকাদান কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: