"স্বাস্থ্য সম্মত খাবারই ডায়াবেটিক প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়" –এ শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও শাহবাগ থেকে থেকে বের করা হয় র্যা লি।
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। র্যা লি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে দিনটি পালিত হচ্ছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগেও আলোচনা সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সম্মত খাবারের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের ওপর এবার জোর দিয়েছেন চিকিৎসকরা।
জাতীয় জাদুঘরের সামনে আয়োজন করা হয় বিনা মূলে ডায়াবেটিস পরীক্ষা।
বাংলাদেশ ডায়াবেটিস সমিতির উদ্যোগে শাহবাগ বারেডেম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এসময়ে আলোচকরা দেশে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসায় জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহীমের অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ডায়াবেটিস রোধে সমিতিকে সরকারের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন, এটা রোধে সারাদেশে সচেতনতা বাড়াতে হবে।
এছাড়া বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাজধানীর বাইরেও রংপুর, কুড়িগ্রাম, কুমিল্লা, নড়াইল, কুষ্টিয়া ও খুলনাসহ দেশের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা। বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাও করা হয়।