স্বাস্থ্য

ঢামেক থেকে কাশিমপুর কারাগারে বাবর

বাবর
বাবর

চিকিৎসা ও শারীরিক পরীক্ষা শেষে কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে সকাল ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৮দিকে তাকে গাজীপুর থেকে ঢাকায় পাঠানো হয়েছে তাকে।

গত সোমবার কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম জানান, গত সোমবার চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বাবরের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা করা হয়। তিনি মেরুদণ্ডে ব্যথা, শ্বাসকষ্ট ও পেটের পীড়ায় ভুগছেন।

কারা কর্মকর্তা সুব্রত বলেন, বিভিন্ন আদালতে তার (বাবর) বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। কাশিমপুর কারাগার থেকে ওই সব স্থানে যেতে সমস্যা হওয়ার কারণে তিনি চিকিৎসার জন্য আদালতে আবেদন করেছিলেন।

আদালত বাবরের স্বাস্থ্যগত প্রতিবেদন চাওয়ার পরিপ্রেক্ষিতে তাকে তাজউদ্দীন মেডিকেলে নেয়া হয়েছিল বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ