স্বাস্থ্য

বিশ্বে ১০ জনে একজন খাদ্যজনিত রোগে আক্রান্ত: ডব্লিউএইচও

ডব্লিউএইচও
ডব্লিউএইচও

বিশ্বে প্রতি বছর ১০ জনে একজন খাদ্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আট বছর ধরে পরিচালিত এক গবেষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশেষ করে শিশু এবং নিম্ন আয়ের মানুষরা অস্বাস্থ্যকর খাবারের কারণে সৃষ্ট রোগে বেশি ভোগে।

গত বুধবার ডব্লিউএইচও এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি।

ডব্লিউএইচও-এর কার্যনির্বাহী দলের প্রধান ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আরি হাভেলা বলেন, শিশুরা এবং নিম্ন আয়ের দেশগুলোর জনগণ মূলত অস্বাস্থ্যকর খাবারের কারণে সৃষ্ট বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হয়।

নিশ্চিতভাবেই দীর্ঘদিন ধরে রুগ্ন স্বাস্থ্য, পঙ্গু হয়ে যাওয়া বা অকাল মৃত্যুবরণ করা শিশুদের মধ্যে ৪০ শতাংশেরই বয়স পাঁচ বছরের কম।

এছাড়া, আফ্রিকার দেশগুলোর অধিকাংশ মানুষ খাবার জনিত নানা রোগে ভোগে। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দেশগুলোর জনগণও এ ধরণের রোগে আক্রান্ত হয় বলে জানান তিনি।

গবেষণাপত্রে বলা হয়, ২০১০ সালে ৬০ কোটি মানুষ অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে সৃষ্ট বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যাদের মধ্যে চার লাখ ২০ হাজার জনের মৃত্যু হয়।

অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলে মানুষ মূলত ডাইরিয়াজনিত রোগে বেশি আক্রান্ত হয় বলেও জানান গবেষকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ