দরিদ্র জনগোষ্ঠীকে হাসপাতাল ভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে "হেলথ কার্ড" দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার সচিবালয়ে এ প্রকল্প বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠান "গ্রিন ডেলটা ইন্সুরেন্স কোম্পানির" সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের সুবিধা বঞ্চিত মানুষের উন্নত চিকিৎসাসেবা দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে— পর্যায়ক্রমে গোটা দেশে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
একেকটি কার্ডের মাধ্যমে পুরো পরিবার হাসপাতালে ভর্তিসহ ৫০টি রোগের পরীক্ষা ও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।
এছাড়াও চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য প্রতি পরিবার বছরে এক হাজার টাকা পাবেন।
প্রথম পর্যায়ে টাঙ্গাইল জেলার কালিহাতি, মধুপুর এবং ঘাটাইল উপজেলার ৩০টি হতদরিদ্র পরিবারের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: