স্বাস্থ্য

শারীরিক-মানসিক শাস্তিই সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে শিশুরা

 শিশুরা
শিশুরা

শারীরিক ও মানসিক শাস্তির ফলে শিশুরা প্রতিনিয়তই আইন বহির্ভূত ও সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা।

রোববার রাজধানীতে এ বিষয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।

সকল ক্ষেত্রে শাস্তি বন্ধ করে আইন করারও আহ্বান জানিয়েছে—প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, শুধু আইন নয় সামাজিকভাবে এ ধরণের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন।

শিশুর প্রতি শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

এতে শারীরিক ও মানসিক শাস্তি শিশুর বেড়ে ওঠার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মীরা।

তারা বলেন, আইনের বাস্তবায়ন না হওয়ায় এ ধরনের কর্মকাণ্ড বেড়েই চলেছে।

আইন প্রয়োগ ও পরিবর্তনে নানান প্রতিবন্ধকতার কথা স্বীকারও করেন সংশ্লিষ্টরা।

"বাংলাদেশে শিশু অধিকারের অবস্থা ২০১৪" শীর্ষক বাংলাদেশ শিশু অধিকার ফোরাম প্রতিবেদন অনুযায়ী গত দুই বছরে শিশুর ওপর তিনশ পয়তাল্লিশটি শারীরিক শাস্তির ঘটনা ঘটেছে। এর অধিকাংশই ঘটেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এর মধ্যে বগুড়া, মুন্সিগঞ্জ এবং সুনামগঞ্জে এসব ঘটনা ঘটেছে বেশি। "শিশুর প্রতি শারীরিক শাস্তি বন্ধ" শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ