ল্যাটিন আমেরিকার দেশগুলোতে হুমকি হয়ে ওঠা মশাবাহিত জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে আরো দশ বছর লাগতে পারে বলে জানিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ’ এর বিজ্ঞানীরা ভাইরাসটির ভ্যাকসিন তৈরির জন্য গবেষণা করছেন।
বেশ কয়েকজন গবেষক এরইমধ্যে ব্রাজিল গিয়ে সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। ভাইরাসটি বিশ্বের কমপক্ষে ২০টি দেশে ছড়িয়ে পড়েছে। আর ব্রাজিলে মহামারি আকার নিয়েছে। জিকা ভাইরাসের সংক্রমণে নবজাতকের মস্তিষ্কের আকার অস্বাভাবিক ছোট হয়, যা পরবর্তীতে মস্তিষ্কের মারাত্মক ক্ষতি বা মৃত্যুর কারণ হতে পারে।
এখন পর্যন্ত জিকা ভাইরাসের কোনো প্রতিষেধক নেই, এমনকি এর সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়ার পরীক্ষাও বেশ জটিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: