স্বাস্থ্য

চিকিৎসার জন্য সিঙ্গপুরের পথে মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সকাল ৮. ৫০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন।

মির্জা ফখরুলের সঙ্গে আছেন তার স্ত্রী রাহাত আরা।

প্রসঙ্গত: ২০১৪ সালে ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে গতবছরের ৬ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন জোটের আন্দোলন কর্মসূচি শুরুর প্রথমদিনে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

কারাগারে থাকার সময় অসুস্থ হয়ে পড়লে প্রায় এক মাস তিনি বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। বেশ কয়েক মাস কারাভোগের পর গত বছরের ১৪ জুলাই তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ