স্বাস্থ্য

জিকা ভাইরাস নিয়ে জরুরি অবস্থার ঘোষণা

জিকা ভাইরাস
জিকা ভাইরাস

জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু।

সম্প্রতি পানামায় ৫০টি কেস সনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার জেনেভায় বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠকে বসে 'হু' এবং বিশ্বব্যাপী জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থার ঘোষণা দেয়।

এ পরিস্থিতি মোকাবেলা এবং প্রতিষেধক আবিস্কারে আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন হু' মহাসচিব মার্গারেট চ্যান।

সংস্থাটি বলেছে, মশাবাহিত এই রোগটির সম্ভাব্য আন্তর্জাতিক প্রাদুর্ভাব প্রতিরোধে এখনি ব্যবস্থা নেয়া জরুরি। গত কয়েক মাসে শুধু লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেই ছোট আকারের মস্তিস্ক নিয়ে চার হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে।

জিকা ভাইরাস, মশার মাধ্যমে এর সংক্রমণ ঘটে থাকে। এ ভাইরাস এত দ্রুত ছড়াচ্ছে যে আমেরিকা অঞ্চলে আগামী বছরের মধ্যে ৪০ লাখের মতো মানুষ এতে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে রোগটিকে সাম্প্রতিক সময়ে ইবোলার মতো বড় মাত্রার প্রাদুর্ভাব হিসেবে গুরুত্ব দিচ্ছে হু।

জিকা ভাইরাস থেকে সৃষ্ট মাইক্রোসেফালি রোগে আক্রান্ত হয়ে মাত্র গত চার মাসে শুধু ব্রাজিলেই চার হাজারের বেশি শিশুর জন্ম হয়েছে, যাদের মস্তিস্ক স্বাভাবিকের চেয়ে ছোট। আমেরিকা অঞ্চলের আরো ১৩টি দেশে জিকার সংক্রমণ ধরা পড়েছে। কলম্বিয়াতেও ২০ হাজার মানুষের মধ্যে জিকা ভাইরাস সনাক্ত করা হয়েছে, এদের মধ্যে কমপক্ষে ২ হাজার ১০০ জন গর্ভবতী নারী।

এদিকে, আসছে আগস্টে ব্রাজিলে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা । তবে জিকা সংক্রমণের কারণে এটি অনুষ্ঠিত হওয়া হুমকির মুখে পড়েছে। যদিও দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ কোন ধরনের ঝুঁকি থাকবে না বলে জানিয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ