ব্রাজিলে জিকা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ভাইরাসটি বহনকারী মশার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
জিকা ভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। এসময় আগামী শনিবার দেশব্যাপী জিকা ভাইরাসের বিরুদ্ধে জাতীয় সংহতি দিবস ঘোষণা করেন তিনি।
এক দিনে দেশটির সেনাবাহিনীর হাজার হাজার সদস্য ও সরকারি কর্মচারীরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কিংবা অফিস থেকে মশা নির্মূলে কাজ করবে।
এদিকে, জিকা ভাইরাস থেকে সৃষ্ট মাইক্রোসেফালি রোগে আক্রান্ত হয়ে মাত্র গত চার মাসে শুধু ব্রাজিলেই চার হাজারের বেশি শিশুর জন্ম হয়েছে, যাদের মস্তিস্ক স্বাভাবিকের চেয়ে ছোট।
ভাইরাসটি আমেরিকার অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে শুরু করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: