স্বাস্থ্য

বীরপ্রতীক তারামন বিবি ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন

তারামন বিবি
তারামন বিবি

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার হাসপাতালে তারামন বিবি, তার ছেলে আবু তাহেরের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি অনেক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন।

এর আগে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। গতকাল সোমবার সকালে শ্বাসকষ্ট শুরু হলে বিকেলে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মঙ্গলবার সকালে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তারামন বিবির চিকিৎসা দেয়া হচ্ছে জানান চিকিৎসক জাহিদুল ইসলাম।

তিনি বলেন, অক্সিজেন দিয়ে তারামন বিবির শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে— তার উন্নত চিকিৎসার জন্য বোর্ড কাজ করছে।

তারামন বিবির বাড়ি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচরিপাড়া গ্রামে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ