স্বাস্থ্য

দুই ভাইয়ের পর দগ্ধ বাবারও মৃত্যু—সংকটাপন্ন মা

বার্ন ইউনিট
বার্ন ইউনিট

রাজধানীর উত্তরায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ প্রকৌশলী শাহনেওয়াজ মারা গেছেন। তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ হয়ে এরইমধ্যে মারা গেছে এ দম্পতির দুই সন্তান। দুর্ঘটনা থেকে বেঁচে গেছে সবার ছোট জারিফ।

মর্মান্তিক এই ঘটনাটি গ্যাস ব্যাবহারে জনগণের আরো সতর্ক হওয়ার বিষয়টিকে আবারো সামনে নিয়ে এসেছে। দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানেরও সতর্ক হওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা।

২০ ফেব্রুয়ারি উত্তরার নতুন ভাড়া করা ফ্ল্যাটে পরিবার নিয়ে ওঠেন মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনেওয়াজ। শুক্রবার সকালে গ্যাস লাইন বিস্ফোরণে আহত হলে, পরিবারের ৪ সদস্যসহ তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই দিন বিকালেই মারা যায় ৮৮ শতাংশ দগ্ধ হওয়া তার ছেলে শারলিন ও ৭৪ শতাংশ পুড়ে যাওয়া জায়ান।

শরীরের ৯৫ ভাগ পুড়ে যাওয়া শাহনেওয়াজও শনিবার বিকালে মারা যান।

স্ত্রী সুমাইয়ার শরীরেরও ৯০ ভাগ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন, চিকিৎসকরা।

দুর্ঘটনা থেকে বেঁচে গেছে তাদের সবার ছোট সন্তান জারিফ। এঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সে।

বাড়ির মালিক গ্যাস পাইপের লিকেজ ঠিকভাবে না সারানোয় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।

এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে উল্লেখ করে রান্নার কাজে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিলেন বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডাঃ সামন্তলাল সেন।

সেইসঙ্গে গ্যাস বিতরণ ও সরবরাহকারী কর্তৃপক্ষকেও গ্যাস লাইনের ত্রুটি ও লাইন মেরামতে জোরালো পদক্ষেপ নেওয়ার কথা বলেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ