জিকা ভাইরাস মারাত্মক ধরনের স্নায়বিক বৈকল্যের কারণ হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় বিজ্ঞানিরা এ তথ্য পেয়েছেন।
স্নায়বিক বৈকল্য জনিত এ রোগটি নাম ‘গাইলেইন-ব্যারে সিনড্রোম’। জিকা ভাইরাসে আক্রান্ত ৪২ জনের রক্ত পরীক্ষা করেন বিজ্ঞানিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে জিকাতে আক্রান্ত হয়ে ওই ৪২ জনের কারোই মৃত্যু না হলেও, এদের মধ্যে অনেকে রয়েছেন যারা হাটা-চলার ক্ষেত্রে অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে।
এদিকে, দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলোর সম্প্রতি জিকা ভাইরাস মহামারি আকার ধারণ করলে গত ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: