ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত হবে দেশ—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব যক্ষা দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ থেকে একটি র্যা লি বের করে ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
যক্ষা প্রতিরোধে নানা সচেতনতামূলক ব্যানার-ফেস্টুন নিয়ে র্যা লিতে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ। র্যা লিতে অংশ নেন ব্র্যাকের টিবি ম্যারিয়া এবং ওয়াশ কর্মসূচির পরিচালক ড. আকরামুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
র্যা লিটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, একটু সচেতন হলেই যক্ষা প্রতিরোধ সম্ভব। যক্ষার প্রধান লক্ষণ কাশি। তাই তিন সপ্তাহের বেশি সময় কারো কাশি হলে সরকারি হাসপতালে গিয়ে বিনা খরচে চিকিৎসা সম্ভব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: