‘সুশৃঙ্খল জীবনযাপন করুন, ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখুন’ এই শ্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে আজ।
বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
পরে আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্যখাতে সরকারের নানা সাফল্য তুলে ধরে আরো সেবা বাড়ানোর জন্য অর্থমন্ত্রীকে বরাদ্দ বাড়ানোর অনুরোধও করেন মন্ত্রী।
এ সময় স্বাস্থ্য শিক্ষা প্রর্দশনীরও উদ্বোধন করেন তিনি।
উপস্থিত বক্তরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: