আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিশন গঠনের দাবিতে আমরণ অনশন করছে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি কর্মী মঙ্গল সংস্থার ব্যানারে এ অনশনে প্রতিষ্ঠানটির প্রায় ৪হাজার কর্মীর মধ্যে প্রায় সাড়ে তিন হাজার একাত্মতা ঘোষণা করেছেন বলে জানা গেছে।
তাদের দাবির মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানটির স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি বিষয়ক বিজ্ঞান সাময়িকীর মালিকানা ফেরত, কর্মী ছাটাই বন্ধ, ব্র্যাকের কাছে ইজারা দেয়া জায়গা উদ্ধার।
কর্মী মঙ্গল সংস্থার সঙ্গে মালিকপক্ষের সম্পাদিত চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: