স্বাস্থ্য

দগ্ধ মাইশাও চলে গেল না ফেরার দেশে

মাইশা ও তার পরিবার
মাইশা ও তার পরিবার

রাজধানীর উত্তরায় ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে আগুনে দগ্ধ এগারো বছরের শিশু মেহনাজ হাসান মাইশাও দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেল।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউতে (হাই ডেফিসিয়েন্সি ইউনিট) চিকিৎসাধীন ছিল সে।

তারা বাবা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রিপন ঘটনার পরদিনই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শিশু মাইশা ভাই মুনতাকিনও দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, শুক্রবার সকাল ৮টার দিকে মাইশা (১০) বছর বয়সী শিশুটির মৃত্যু হয়। তাকে নিয়ে মোট সাত জনের মৃত্যু হল উত্তরার ওই দুর্ঘটনায়।

তিনি বলেন, মাইশার শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। একই দুর্ঘটনায় দগ্ধ তার আট মাস বয়সী ছোট ভাই মোস্তাকিমও এখানে চিকিৎসাধীন। তার শরীরের ২৩ শতাংশ পুড়েছে। সাধারণত কোনো শিশুর শরীরের ১০ শতাংশ পুড়লেই তা ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়।

গত ২৪ জুন উত্তরার আলাউদ্দিন টাওয়ারের লিফট ছিঁড়ে আগুনের সূত্রপাত হলে সেই আগুনে দগ্ধ হন প্রকৌশলী মাহমুদ হাসান রিপন ও তার দুই সন্তান মেহনাজ হাসান মাইশা ও নয় মাসের শিশুপুত্র মুনতাকিন হাসান।

সেদিনই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরদিন ভোরে ৮৮ শতাংশ বার্ন হওয়া মাহমুদ মারা যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ