প্রতিবছরের মতো এবারও ‘শিশুকে মায়ের দুধ খাওয়ানো, টেকসই উন্নয়নের চাবিকাঠি’ এই প্রতিপাদ্য নিয়ে ১ আগস্ট থেকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করবে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী জাহিদ মালিক।
রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ক্ষেত্রে ৫৫ শতাংশ সাফল্য অর্জন করতে পেরেছে।
শিশুর পুষ্টি বিবেচনায় এই হার শতভাগে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার—উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশে এরইমধ্যে ৫৯২টি ব্রেস্টফিডিং কর্নার এবং ৫০টি ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।
এ বিষয়ে শিশুবান্ধব হাসপাতালকে পুরুজ্জীবিত করার জন্য প্রশিক্ষণও দেয়া হচ্ছে বলেও জানান জাহিদ মালিক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: