জঙ্গিবাদের পথে যেন সন্তানরা না যায় সেজন্য তাদের প্রতি নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইসলাম শান্তির ধর্ম—মানুষ হত্যা কোন ধর্মই সমর্থন করে না জানিয়ে নাসিম বলেন, যারা ধর্মের নামে জঙ্গির কাজ করে তারা ভণ্ড, প্রতারক।
প্রতিটি সরকারি অফিসে ব্রেস্টফিডিং সেন্টার থাকবে— উল্লেখ করে তিনি বলেন, তবে এ পদক্ষেপের বাস্তবায়ন এখনো সম্ভব না হলেও মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সকল মায়েদের নবজাতককে মাতৃদুগ্ধ খাওয়ানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুর পরিপূর্ণ বিকাশ আর সুস্থ দেহ ও মনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: