স্বাস্থ্য

লাইফ সাপোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল

এ এফ এম মুহিতুল ইসলাম
এ এফ এম মুহিতুল ইসলাম

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এ এফ এম মুহিতুল ইসলামের শারিরীক অবস্থা সঙ্কটাপন্ন—বর্তমানে লাইফ সাপোর্টে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তাকে সুস্থ করে তুলতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউর উপাচার্য। তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

এ এফ এম মুহিতুল ইসলাম। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তিনি ছিলেন বঙ্গবন্ধুর আবাসিক ব্যক্তিগত কর্মকর্তা। পঁচাত্তরের ১৫ আগস্টে ধানমন্ডির ৩২ নম্বরেই ছিলেন তিনি। তার সামনেই ঘাতকরা একে একে হত্যা করেছিল বঙ্গবন্ধু ও তার পরিবারের সব সদস্যকে। তাকে আহত করে তার হাত থেকেই শিশু রাসেলকে কেড়ে নিয়ে হত্যা করেছিল ঘাতকরা।

হত্যার পর নিউমার্কেট থানায় মামলা করার চেষ্টা করেছিলেন মুহিতুল ইসলাম। তবে মামলা নিতে অস্বীকার করে পুলিশ। পরে দীর্ঘ ২১ বছর পরে ১৯৯৬ সালে ঘাতকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন তিনি। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ফাঁসি কার্যকর করা হয় ৬ ঘাতকের। বিদেশে পলাতক আছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বেশ কয়েকজন ঘাতক। ফলে জাতির এ কলঙ্কমোচন পর্বে সবার আগেই উচ্চারিত হয় এ এফ এম মুহিতুল ইসলামের নাম।

গত মাসের ১২ তারিখে হঠাৎ করেই শারিরীক অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। পরে তাকে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এখানেও অবস্থার অবনতি হলে গত ১২ দিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মুহিতুল ইসলামকে।

সরকারের পক্ষ থেকেই তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করা হচ্ছে বলে জানিয়েছেন বিএসএমএমইউর উপাচার্য।

এদিকে, মুহিতুল ইসলামের সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্বে থাকা ভাতিজা জানান, বঙ্গবন্ধুর পলাতক ঘাতকদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর দেখাই তার শেষ ইচ্ছা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ