স্বাস্থ্য

টঙ্গী দুর্ঘটনা: স্বজনদের আহাজারিতে ভারী ঢামেকের পরিবেশ

টঙ্গী দুর্ঘটনা
টঙ্গী দুর্ঘটনা

টঙ্গীতে কারখানায় আগুনে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে—তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রি. জে. মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

বাতিল করা হয়েছে গাজীপুর ও ঢাকার সব সরকারি চিকিৎসকের ঈদের ছুটি। নিহতদের পরিবারকে ২ লাখ ও আহতদের ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। আহতদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুনে প্রাণহানীর ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঈদের আগে স্বামী এমন দুর্ঘটনার শিকার হওয়ায় আহাজারি করতে করতে হতবাক স্বজনেরা।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মাতম করছেন টঙ্গীতে কারখানার বয়লার বিস্ফোরণে আহতদের স্বজনেরা।

এদিকে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকও জানিয়েছেন আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে— এছাড়া হতাহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়া হবে।

গাজীপুরের টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জনেরও বেশি। সেখানেও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস।

গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে ২০ হাজার ও আহতদের ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ