স্বাস্থ্য

আজিমপুরে অভিযানে নিহত জঙ্গির ময়নাতদন্ত আজই

আজিমপুর অভিযান
আজিমপুর অভিযান

রাজধানীর আজিমপুরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের জঙ্গিবিরোধী অভিযানে নিহত জঙ্গি করিমের ময়নাতদন্ত বোববারই শুরু হবে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ।

জঙ্গি করিমের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।

পুলিশের দাবি, গুলিতে নয় জঙ্গি করিম আত্মসমর্পণের আগেই আত্মহত্যা করেছিল। ওই হামলায় আহত সন্দেহভাজন ৩ নারী জঙ্গির অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ ৩ নারীর মধ্যে একজন রাজধানীর মিরপুরে নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী বলে ধারণা করছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

এদিকে, নিহত জঙ্গি করিমের পরিচয় পাওয়া গেছে। প্রকৃত নাম শমসের উদ্দিন, বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়।

জানা গেছে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, নিহত ব্যক্তির নাম শমসেদ তার বাবার নাম মোসলেহ উদ্দীন। বাড়ি রাজশাহীর বোয়ালিয়া উপজেলার মেহেরচণ্ডী গ্রামে। নিহত জঙ্গির আঙুলের ছাপ নিয়ে তা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। এর মাধ্যমে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ