টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরো এক শ্রমিক রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেছেন –এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৫ জনে।
জানা গেছে, ১২তম দিনেও ধ্বংসস্তুপের বিভিন্ন জায়গায় ধোঁয়া ও আগুন দেখা গেছে।
বুধবারও কারখানারটির বিভিন্ন জায়গায় পানি ছিটিয়ে ধোঁয়া নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
সকাল থেকে আবারো ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
জেলা প্রশাসনের তালিকাভুক্ত নিখোঁজ ১১ শ্রমিক ছাড়াও অজ্ঞাত কেউ আছে কি না তাও সন্ধান করছেন তারা।
গত ১০ সেপ্টেম্বর বিসিক শিল্প এলাকায় বিএনপি দলীয় সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন ওই কারখানার গ্যাস সঞ্চালন লাইনে বিস্ফোরণে আগুন ধরে এতে চারটি ভবনের ৩টি ধসে পড়ে। এতে আগুনে পুড়ে ৩৫ জন নিহত ও ৩৪ জন আহত হন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: