স্বাস্থ্য

পুরান ঢাকায় বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের চার জন দগ্ধ

 বার্ন ইউনিট
বার্ন ইউনিট

পুরান ঢাকার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

তারা হলেন: রেজাউল করিম (২৫), তার স্ত্রী রানি বেগম (২৩), দুই মেয়ে আনিতা (৩) ও সানজিদা (২)।

দগ্ধ রেজাউল জানান, তার স্ত্রী রাতে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়।

বাড়িওয়ালা জাহাঙ্গীর আলম বলেন, বিকট শব্দ শুনে তারা ওই বাড়িতে যান— সেখানে গিয়ে দেখেন আগুন জ্বলছে।

হাসপাতালের ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকের জানিয়েছেন, রেজাউলের শরীরের ১৪ শতাংশ, তার স্ত্রী রানি বেগমের শরীরের ২৫ শতাংশ, তাদের মেয়ে অনিতার ২৬ ও সানজিদার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ