স্বাস্থ্য

খাদিজার অবস্থা স্থিতিশীল

খাদিজার অবস্থা স্থিতিশীল
খাদিজার অবস্থা স্থিতিশীল

সিলেটে নৃশংস হামলার শিকার কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার স্বজনরা।

গত মঙ্গলবার অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য বেধে দেয়া ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হচ্ছে আজ শুক্রবার। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে খাদিজার অবস্থা জানাবেন চিকিৎসকরা।

স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন বলেন, তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। যেহেতু অবস্থার অবনতি হয়নি তাই বলা যায় কিছুটা ইতিবাচক। আজকের দিনটি দেখে শনিবার সকালের দিকে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

এদিকে, খাদিজাকে কুপিয়ে জখম করার ঘটনায় আজও সিলেটে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় দফা অস্ত্রোপচারের ৭২ ঘণ্টার পর আজ-শুক্রবার বিকেলে তার অবস্থা সম্পর্কে জানানোর কথা থাকলেও স্বজনরা জানিয়েছেন পর্যবেক্ষণের সময় বাড়িয়েছে চিকিৎসকরা।

এ সময় তারা খাদিজার মৃত্যুর খবর নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধও জানান।

এছাড়া হামলাকারীর বিচারের দাবিতে শুক্রবারও সিলেটে নানা কর্মসূচি পালিত হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে সাধারণ মানুষ।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করে সামাজিক সংগঠন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ।

এসময় বক্তারা হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া কেন্দ্রীয় নারী মুক্তি কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সংগঠন নগরীর বিভীন্ন এলাকায় মানববন্ধন করেছে।

গত সোমবার এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের ছাত্রলীগ নেতা বদরুল খাদিজাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। বুধবার সিলেট মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় বদরুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ