সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ডান হাতের অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে বেলা সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচার শুরু হয়ে চলে প্রায় দুই ঘণ্টা। পরে বিকেলে খাদিজার অবস্থা সর্ম্পকে সাংবাদিকদের জানান চিকিৎসকরা।
স্কয়ার হাসপাতালের পরিচালক মেডিকেল সার্ভিসেস এবং মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট ডা. মির্জা নাজিমউদ্দিন বলেন, শিগগিরই খাদিজার বাম হাতের অস্ত্রোপচার করা হবে।
গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: