স্বাস্থ্য

সাভারে সেইফকো ফার্মা ইউনানী ওষুধ কারখানায় সিলগালা

সাভার
সাভার

নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধভাবে ওষুধ তৈরি করার অভিযোগে সাভারের একটি ওষুধ কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যা ব ১।

সোমবার রাতে সাভারের দেওগাঁও এলাকায় মেসার্স সেইফকো ফার্মা ইউনানী নামের ওই কারখানায় অভিযান চালায় র্যা ব ১।

র্যা ব জানায়, নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ ও ড্রাগ লাইসেন্স না থাকায় গত মে মাসে মেসার্স সেইফকো ফার্মা ইউনানী কারখানাটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। তবে সেই নির্দেশ অমান্য করে কারখানাটির মালিক সবুর খান ওষুধ উৎপাদন ও বিক্রি করে আসছিল।

আজ-মঙ্গলবার সকালে র্যা ব ১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে ওই কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সামগ্রী দিয়ে ওই কারখানায় ওষুধ তৈরি করে অবৈধভাবে বিক্রি করে আসছিল মালিকপক্ষ বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ