স্বাস্থ্য

মিরপুর বখাটের হামলায় ২ ছাত্রী পঙ্গু হাসপাতালে ভর্তি

রাজবাড়ীতে বখাটের উৎপাতে স্কুলছাত্রীর হুমকির মুখে

মিরপুর বখাটের হামলায় ২ ছাত্রী পঙ্গু হাসপাতালে ভর্তি
মিরপুর বখাটের হামলায় ২ ছাত্রী পঙ্গু হাসপাতালে ভর্তি

রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজের দুই ছাত্রী বুধবার স্থানীয় বখাটেদের হামলার শিকার হয়েছেন।

তাদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান।

তিনি বলেন, একাদশ শ্রেণীর ছাত্রী সানিয়া হাবিব ও আসোয়াদ হাবিব নামের দুই জমজ বোন কলেজ শেষ বাড়ি ফিরছিল। এ সময় ফুটপাতের দোকানে বসে থাকা কয়েকজন বখাটে তাদের উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালায় বখাটেরা।

গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়ার পর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

খবর পেয়ে শিক্ষার্থীরা প্রায় আধঘণ্টা মিরপুর সনি সিনেমা হলের সামনের রাস্তা আটকে বিক্ষোভ করেছেন। এ ঘটনার ওই দুই শিক্ষার্থীর বাবা শাহ আলী থানায় একটি মামলা করেছেন।

এদিকে, রাজবাড়িতে বখাটেদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় একধিকবার হামলার শিকার হওয়া দুই স্কুল ছাত্রীর পরিবারের দিন কাটছে আতঙ্কের মধ্যদিয়ে। প্রেমের প্রস্তাবে রাজি না হলে ওই দুই ছাত্রীকে এসিড হামলা ও প্রাণনাশের হুমকি দিয়েছে বখাটেরা। হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজবাড়ি সদর উপজেলার রশোরা গ্রামের হেদায়েত হোসেন মোল্লার মেয়ে নাজমা খাতুন ও নাতনী সুমাইয়া আক্তার দুজনই মূলঘর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে নাজমা ও সুমাইয়াকে উত্ত্যক্ত করতো স্থানীয় বখাটে মিলন ও তার সঙ্গীরা। সুমাইয়াকে দেয়া প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে হয়ে উঠে মিলন। এ অবস্থা থেকে রেহাই পেতে গত জুলাই মাস থেকে সুমাইয়াকে কয়েকবার ঢাকায় খালার বাসায় পাঠানো হয়। কিন্তু যখনই সুমাইয়া বাড়িতে ফিরে আসে তখনই তাকে উত্ত্যক্ত করে মিলন। গত সেপ্টেম্বরে সুমাইয়া বাড়িতে ফিরলে মিলন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। এর প্রতিবাদ জানালে সুমাইয়ার নানা, মামা ও মাকে মারধর করে মিলন ও তার সহযোগীরা। সেই সঙ্গে এসিড মেরে সুমাইয়ার দেহ ঝলসে দেয়া ও প্রাণনাশের হুমকি দেয় মিলন। এতে অনিশ্চিত হয়ে পড়েছে সুমাইয়া এ তার খালা নাজমার শিক্ষাজীবন। এসব ঘটনায় মিলন ও তার সহযোগীদের আসামি করে সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রাম্য মাতব্বর আব্দুল ওহাব শেখ বলেন, বিষয়টি স্থানীয় সালিসের মাধ্যমে মিমাংসা করার চেষ্টা করা হলেও মিলনের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

রাজবাড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মিয়া বলেন, এ মামলার তদন্তে মিলনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে বখাটে মিলন ও তার সঙ্গীদের বিরুদ্ধে প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা সুমাইয়ার পরিবার ও ক্ষুব্ধ এলাকাবাসীর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ