রাঙামাটিতে সাংবাদিক হরি কিশোর চাকমা মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন হরি কিশোর চাকমা। রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে তাকে চট্টগ্রামে মেহেদিবাগ ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।
হরি কিশোর মাথায় আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচারের কথা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: