রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারে গ্যাসের চুলা বিস্ফোরণের ঘটনায় আরো একজন মারা গেছেন।
তার নাম বেদানা আক্তার (২০)।
বুধবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, এ নিয়ে এ ঘটনায় দুজন মারা গেলেন। এর আগে শরিফা আক্তার (১৮) নামের একজন গৃহকর্মী মারা যান। আগুনে দগ্ধ হয়েছেন পারভিন বেগম (৩৭)।
গত সোমবার গুলশান-২-এর ৭৩ নম্বর সড়কে নাভানা টাওয়ার নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলার একটি কক্ষে আগুন লাগে।
সকাল পৌনে ৬টার দিকে তাদের একজন রান্নার জন্য চুলা জ্বালাতে যান। এ সময় চুলা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে গোটা কক্ষে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন তিন জনই। অগ্নিকাণ্ডের পর স্থানীয় লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: