স্বাস্থ্য

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন

দোয়া করবেন যেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি: খাদিজা

খাদিজা আক্তার নার্গিস
খাদিজা আক্তার নার্গিস

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস প্রায় দেড়মাসেরে বেশি সময় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে আজ-শনিবার মুক্তি পাচ্ছেন।

দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে খাদিজার সুস্থতা ও সার্বিক অবস্থা গণমাধ্যমের সামনে তুলে ধরে।

সংবাদ সম্মেলনে খাদিজা বলেন, আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি—দোয়া করবেন যেন ভালো থাকি আর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি।

হাসপাতালের চিকিৎসক জানান, খাদিজা এখন সুস্থ দরকার ফিজিওথেরাপি চিকিৎসা তাই আজকের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

এমসি কলেজে পরীক্ষা শেষে বের হলে ক্যাম্পাসেই সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। ওসমানি মেডিকেল কলেজে তাৎক্ষণিক চিকিৎসা শেষে ওইদিন রাতেই হেলিকপ্টারযোগে ঢাকা আনা হয় তাকে।

ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। চাপাতির আঘাতে মাথা ও হাত গুরুতর জখম হওয়ায় কয়েকদফা অস্ত্রোপচার করা হয়, রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। চলতি মাসের ১৭ তারিখে তার ডান হাতে আবার ও অস্ত্রোপচার করা হয়। ক্রমান্বয়ে সুস্থ হতে থাকেন তিনি। আইসিইউ থেকে স্থানান্তর করা হয় কেবিনে।

খাদিজার সবশেষ অবস্থা জানাতে শনিবার দুপুরে হাসপতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে হুইল চেয়ারে করে হাজির হন খাদিজা। ধন্যবাদ জানান দেশবাসীকে।

পরে তার চিকিৎসকরা জানান, খাদিজা বর্তমানে সুস্থ রয়েছেন যেকোনো সময় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

উল্লেখ, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ভেদে করে মস্তিষ্কও জখম হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ