স্বাস্থ্য

জঙ্গি কিশোর আফিফ গুলিতে নিহত

জঙ্গি কিশোর আফিফ গুলিতে নিহত
জঙ্গি কিশোর আফিফ গুলিতে নিহত

আশুলিয়ার হাজি ক্যাস্পের কাছে আশকোনার পূর্বপাড়ার সূর্য ভিলায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত আফিফ কাদরীর গুলিতে মৃত্যু হয়েছে- তার শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা দেড়টা থেকে ২টা পর্যন্ত নমুনা সংগ্রহের কাজ চলে।

গতকাল সন্ধ্যায় আশকোনার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আফিফের মরদেহ উদ্ধার করা হয়।

চিকিৎসক সোহেল মাহমুদ বলেন, আফিফ কাদরীর চুল ও দাঁতের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর আগে আফিফ কাদরী কোনো উত্তেজক কিছু বা কোনো ওষুধ সেবন করেছে কি না, তা জানতে তার রক্ত ও মূত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে রাজধানীর আজিমপুরে আত্মঘাতী সাবেক ব্যাংক কর্মকর্তা তানভীর কাদরী ও তার যমজ ছেলে আফিফ কাদরীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আফিফ কাদরী রাজধানীর আশকোনায় সূর্য ভিলায় পুলিশের অভিযানে নিহত হয়েছে। তার বাবা তানভীর কাদরী রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে আত্মঘাতী হন।

তানভীর কাদরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা (আন্তর্জাতিক সংস্থায় কর্মরত) এখন কারাগারে। তানভীর-ফাতেমা দম্পতির অপর যমজ ছেলে আজিমপুরে ওই অভিযানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছে।

প্রসঙ্গত: গত শুক্রবার মধ্যরাত থেকে আশকোনার পূর্বপাড়ার সূর্য ভিলায় জঙ্গিবিরোধী অভিযান শুরু করে শনিবার বিকেলে একবার শেষ করে, এরপর রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে গ্রেনেড ও অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ অভিযানে শিশুসহ ৪ জন আত্মসমপর্ণ করে। নিহত হয় ২ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ