স্বাস্থ্য

রামেকে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা অভিযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

রামেকে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা অভিযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে
রামেকে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা অভিযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে মারপিটের অভিযোগের ঘটনায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকদের এ কর্মসূচির কারণে রোগীরা পড়েছেন ভোগান্তিতে।

মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল আলম জানান, ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহারে দ্রুত আলোচনায় বসা হবে।

গতকাল সন্ধ্যায় ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বজনরা ইন্টার্ন চিকিৎসক পরাগ হোসেনকে মারপিট করে গুরুতর আহত করেন। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাক দেয় ইন্টার্ন চিকিৎসক পরিষদ। রাত সাড়ে ১০টার দিকে তারা এ ধর্মঘট শুরু করেন। হঠাৎ করে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে হাসপাতালে চিকিৎসাধীন শত শত রোগী চরম ভোগান্তিতে পড়েন।

রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি শফিকুল ইসলাম অপু জানান, হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। তবে জরুরি রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে রাজপাড়া থানার ওসি আমানউল্লাহ জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিমি নামে একজনকে আটক করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ