স্বাস্থ্য

দু-এক দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন খাদিজা

খাদিজা
খাদিজা

সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম এখন প্রায় সুস্থ। দুএকদিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার দুপুরে সিআরপির রেডওয়ে হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সিআরপি কর্তৃপক্ষ।

সিআরপির রেডওয়ে হলে এ সংবাদ সম্মেলনে খাজিদা ও তার চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

সিআরপি মেডিকেল সার্ভিসেস উইংয়ের প্রধান চিকিৎসক সাঈদ উদ্দিন হেলাল বলেন, খাদিজা এখন হাঁটাচলা করতে পারেন। তিনি কথা বলতে পারেন। দৈনন্দিন সব কাজই করতে পারেন। তার স্মৃতিশক্তিও ফিরে এসেছে। তিনি এখন আবার পড়াশোনা শুরু করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খাদিজা এখন হাঁটাচলা করতে পারছেন, দৈনন্দিন সব কাজই করতে পারছেন। তাঁর স্মৃতিশক্তিও ফিরে এসেছে এবং খাদিজা আবার পড়াশুনা শুরু করতে পারবেন বলে জানান চিকিৎসকরা। তবে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরার জন্য তাকে আরও কয়েকবছর চিকিৎসা নিতে হবে বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীসহ দেশের সবাইকে ধন্যবাদ জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ