স্বাস্থ্য

বগুড়ার জিয়া মেডিকেলে ইন্টার্নদের শাস্তি, প্রতিবাদে ধর্মঘট

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

রোগীর স্বজনদের পেটানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার শিক্ষার্থীর ইন্টার্নশিপ ৬ মাস স্থগিত করার প্রতিবাদে ধর্মঘট পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

শুক্রবার সকাল থেকে তারা কর্মবিরতি পালন করায় স্থবিরতা দেখা দিয়েছে। এতে ভোগন্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ৬ মাসের ওই স্থগিতাদেশের মেয়াদ শেষে চার শিক্ষানবিশ চিকিৎসককে চারটি ভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ইন্টার্নশিপ শেষ করতে হবে।

এর মধ্যেন ডা. নূরজাহান বিনতে ইসলাম নাজকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, ডা. মো. আশিকুজ্জামান আসিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, ডা. মো. কুতুবউদ্দিনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ডা. এমএ আল মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করতে হবে।

গত ১৯ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারধরের শিকার হন সিরাজগঞ্জ সদর থেকে চিকিৎসা নিতে আসা আলাউদ্দিন সরকার নামে এক রোগীর ছেলে রউফ সরকার।

তিনি ফ্যান বন্ধ করার জন্যআ সুইচ খুঁজে না পেয়ে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক নাজকে জিজ্ঞেস করলে তিনি রেগে যান। এরপর আরেকজন শিক্ষানবিশ চিকিৎসক গিয়ে তাকে মারধর করেন। পরে তাকে অন্য। একটি কক্ষে নিয়ে কান ধরে উঠবস করানো হয়।

মারধর ও কান ধরিয়ে উঠবস করানোর ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চিকিৎসকদের নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ওই ঘটনার পর শিক্ষানবিশ চিকিৎসকরা নিজেদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। ২৭ ঘণ্টা পর তারা কর্মবিরতি তুলে নিলেও রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়।

পরে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে গত ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ