চট্টগ্রামের সীতাকুণ্ডে আত্মঘাতী বিস্ফোরণে নিহত জঙ্গি দম্পতি কামাল হোসেন ও জুবাইদা ইয়াসমিন এবং তাদের শিশুর মৃতদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে তাদের পরিবার।
সোমবার দুপুরে কামাল উদ্দিনের বাবা নুরুল আলম এবং জুবায়দার বাবা নুরুল আলম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে এ কথা জানান।
এ সময় তাদের পরিবারের সদস্যরা বলেন, জঙ্গিদের ঘৃণ্য কাজকে তারা সমর্থন করেন না তাই তারা মরদেহ নিবেন না।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ মৃতদেহ না নিলে আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেয়া হবে।
গত বৃহস্পতিবার সীতাকুণ্ডের প্রেমতলা ছায়ানীড় নামের একটি ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে এক দম্পত্তি, শিশুসহ পাঁচ জঙ্গি নিহত হয়। ঘটনাস্থল থেকে বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: