মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিটব্যাক’ এ জঙ্গিসহ নিহত ৭ জনের ময়নাতদন্ত শেষ হয়েছে। নাসিরপুরে অভিযানে নিহতদের মধ্যে ৪ জন শিশু, ২ জন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে।
বোমা বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এদিকে, অভিযান শেষ হওয়ায় ওই এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার নাসিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান শেষে ৭/৮ জনের ছিন্ন ভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া গেছে বলে জানায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
তারা সবাই আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: