চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ।
পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল থেকে সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন তারা।
তবে, এ সময় সবধরনে জরুরি চিকিৎসা অব্যাহত থাকবে বলে বিএমএ'র পক্ষ থেকে জানানো হয়েছে।
আগামীকাল-সোমবার ভোর ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: