রাজধানীর ইসলামবাগে বৃষ্টির মধ্য বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চালে পড়ে সোমবার শিশুসহ একই পরিবারের তিন জন মারা গেছেন।
তারা হলেন: আমেনা বেগম (৫৫), ছেলের বউ শিরিন আক্তার (৩০) ও শিরিনের শিশু সন্তান আফরিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া সাংবাদিবদের বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ওই তিন জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মো. হাফিজুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে টিনশেড ঘরের উপর পড়লে ওই পরিবারের পাঁচ জন আহত হন। হাসপাতালে স্বজনেরা নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে ভর্তি আছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: