স্বাস্থ্য

হাসপাতালে ভর্তি ফরহাদ মজহার

ফরহাদ মজহার
ফরহাদ মজহার

কবি, প্রাবন্ধিক ফরহাদ মজহার মঙ্গলবার নিজ জিম্মায় বাসায় ফেরার পর অসুস্থ বোধ করায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে দুপুরে ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব তার জবানবন্দি রেকর্ড করে ১০ হাজার টাকা মুচলেকায় তাকে নিজ জিম্মায় বাড়ি যাওয়ার অনুমতি দেন।

এ সময় আদালত ফরহাদ মজহারের কাছে জানতে চান,তিনি নিজ জিম্মায় বাড়ি যেতে চান কি না? জবাবে তিনি বলেন, অবশ্যই যেতে চাই।

পরে আইনজীবীর মাধ্যমে ফরহাদ মজহারের নিজ জিম্মায় মুক্তি চাওয়ার বিষয়ে শুনানি হলে আদালত তা মঞ্জুর করে।

ফরহাদ মজহারের আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

বিকেল ৫টা ৫২ মিনিটে একটি মাইক্রোবাসে করে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন ফরহাদ মজহার। এ সময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হননি

এর আগে কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহারকে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়েছিল বলে জানায় পুলিশ।

জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে এ কথা জানিয়েছেন— পুলিশ তার এ বক্তব্য খতিয়ে দেখছে কথাগুলো বলেন যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

সোমবার ভোরে রাজধানীর শ্যামলীর বাড়ি থেকে ওষুধ কিনতে বের হওয়ার পথে অপহরণের ঘটনা ঘটে।

১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য ফরহাদ মজহারকে আদালতে তোলা হয়।

দিনভর নানা জল্পনা শেষে নিখোঁজের ১৮ ঘণ্টা পর সোমবার রাতে নাটকীয়ভাবে যশোরের নোয়াপাড়ায় ঢাকাগামী একটি বাসে ফরহাদ মজহারের হদিস পায় র্যা ব।

সোমবার ভোরে রাজধানীর নিজ বাসা থেকে বের হওয়ার পর তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার আদারব থানায় জিডি করে।

দিনভর নানা জল্পনা-কল্পনার পর সোমবার রাতে যশোরের নোয়াপাড়ায় হানিফ পরিবহনের একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়। খুলনায় এক হোটেল মালিকের দেয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে র্যা ব। সেখান থেকে তাকে খুলনায় নিয়ে রাত দেড়টায় দিকে ঢাকার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরের আগে খুলনার ফুলতলায় সংবাদ সম্মেলন করে র্যা ব।

খুলনা থেকে ঢাকায় আনার পর মঙ্গলবার সকালে প্রথমে তাকে আদাবর থানায় নেয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও স্বজনরা। পরে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ফরহাদ মজহারকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ